‘মুখে সৎ লোকের শাসন চাই আর অসৎ পথে জিতবে চাইবে এটা কাঙ্ক্ষিত না’

যশোর প্রতিনিধি

সারাদেশ

যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মুখে সৎ মানুষের শাসন

2026-02-12T12:52:00+00:00
2026-02-12T12:52:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘মুখে সৎ লোকের শাসন চাই আর অসৎ পথে জিতবে চাইবে এটা কাঙ্ক্ষিত না’
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম 
ভোট দিচ্ছেন বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সময়ের আলো
যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মুখে সৎ মানুষের শাসন কায়েমের কথা বলে অসৎ পথে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে শহরের ঘোপ এলাকার টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আলহামদুলিল্লাহ, ভোটে কোনো বোমা হামলার ঘটনা ঘটছে না এটাও স্বস্তির বিষয়। ছোটখাটো দু-একটি বিচ্যুতি ছাড়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। এভাবে সারাদিন চলতে পারলে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং জনগণ তাদের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠা করতে পারবেন।

তিনি অভিযোগ করে বলেন, আগের দিন দেশের বিভিন্ন স্থানে টাকার বস্তা উদ্ধারের ঘটনা দেখা গেছে। যশোরেও একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের টাকা নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

তবে জনগণের ওপর আস্থা রেখে অমিত বলেন, তিনি বিশ্বাস করেন ভোটাররা টাকার বিনিময়ে তাদের পবিত্র আমানতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না।

তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যা থেকেই ভোটের উৎসবমুখর পরিবেশ ছিল। শীতের সকালে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

জয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে অমিত সংক্ষেপে বলেন, ‘আল্লাহ ভরসা।’

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   যশোর  বিএনপি  অনিন্দ্য  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: