গণতন্ত্র ফিরে এসেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছ। গণতন্ত্র ফিরে

2026-02-12T12:59:10+00:00
2026-02-12T12:59:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
গণতন্ত্র ফিরে এসেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে
আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম 
আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছ। গণতন্ত্র ফিরে আসছে সেটা অনুভব করছি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের কাট্টলি মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, যেকোনো ক্রান্তিলগ্নে, কঠিন সময়ে, দুঃসময়ে, বাংলাদেশের জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখেছে। সংকট উত্তরণের জন্যই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের ওপরে আস্থা রেখেছে।  


বিএনপি বারবার সংকট থেকে এ দেশের উত্তরণ ঘটিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, জনগণ চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিক, সরকার গঠন করুক। দেশের এই সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলছেন, বারবার তা বাস্তবায়নের দিকে যেন আমরা যেতে পারি।

উল্লেখ্য, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের ভোটার। 


/ইউএমএইচ



  বিষয়:   আমীর খসরু  নির্বাচন  বিএনপি  চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: