জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ২জন আটক

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী-৩ আসনের কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে এবং গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার দায়ে একজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার

2026-02-12T13:02:28+00:00
2026-02-12T13:02:28+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ২জন আটক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০২ পিএম 
জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে পটুয়াখালীতে ২জন আটক। ছবি : সময়ের আলো
পটুয়াখালী-৩ আসনের কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে এবং গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার দায়ে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্র্রে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়। 

Advertisement
অন্যদিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র্রে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার সময় বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

এদিকে পটুয়াখালী-৪ আসনের রাঙ্গাবালী উপজেলার গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্রে প্রভাব বিস্তার করে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করার অভিযোগে ধানের শীষ ও হাতপাখা প্রতীকের প্রার্থীর এজেন্টদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   পটুয়াখালী  গোপন কক্ষ  ব্যালট  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: