হবিগঞ্জে জাল ভোট দিতে এসে ৭ জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা

2026-02-12T13:09:08+00:00
2026-02-12T14:06:29+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে জাল ভোট দিতে এসে ৭ জন আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ২:০৬ পিএম
সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে এলে তাদের আটক করা হয়।

জানা গেছে, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে কেন্দ্রে ভোট দিতে আসে। এ সময় তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আটক করেন। বর্তমানে তাদের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে। আটক কিশোররা ওই এলাকারই বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   জাল  ভোট  আটক  প্রশাসন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: