প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম
আটক প্রবাসী গোলাম রসুল রাসকেলকে আটক করে মিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীতহবিগঞ্জ-১ আসনে নবীগঞ্জের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উশৃঙ্খল আচরণ ও ব্যালট পেপার ছিড়ে ফেলায় প্রবাসী গোলাম রসুল রাসকেলকে (৪৫) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, রাসেল ভোট কক্ষে নিজের ব্যালট পেপার ছিড়ে উশৃঙ্খল আচরণ করেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচদিনের কারাদণ্ড দেন।
সময়ের আলো/জোআই