ভোট দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়িতে নিজ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ভোট দিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির শিশু সরকারি

2026-02-12T13:32:12+00:00
2026-02-12T13:32:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভোট দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম 
ডাকসু ভিপি সাদিক কায়েম। সংগৃহীত ছবি
খাগড়াছড়িতে নিজ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ভোট দিয়েছেন।  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। 

তিনি বলেন, এমন ভোট উৎসবের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিল। জুলাই আন্দোলনে মাধ্যমে নতুন বাংলাদেশে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে। আজকে আমি নিজের জেলায় ভোট দিয়েছি।  


এসময় সাদিক কায়েম ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।  

তিনি জানান, গত ৫৫ বছর ধরে জনগণের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা রাখি। 


/ইউএমএইচ

  বিষয়:   নির্বাচন  সাদিক কায়েম  ভোট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: