সাতক্ষীরায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোর থেকে নারী পুরুষ ভোটারদের কেন্দ্র গুলেতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। জেলায় ৪ টি আসনে ৬০৯ ভোট কেন্দ্র দুপুর ১২ পর্যন্ত কোথাও কেন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, যথা সময়ে সকল কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাতক্ষীরার ৪টি আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার জেলায় ১০ হাজার ৮৩৯ জন প্রিসাইডিং, সহকারী ও পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এবারই প্রথম সকল কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মোট ৬০৯টি কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ১৭৯টিতে বডি অন ক্যামেরা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এবার ৪টি আসনে ১১ হাজার ১৮৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন স্তরে নিয়োজিত। কেন্দ্র প্রতি ১৬জন আইনশৃঙ্খলা সদস্য রয়েছে। অস্ত্র থাকছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৫জনের ও সাধারণ কেন্দ্রে ৪ জনের কাছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার জেলায় ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার ভোট প্রদান করবেন। নতুন ভোটার ৮৬ হাজার ৫৫১ জন।
সময়ের আলো/জোআই