দীঘিনালায় ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনের দীঘিনালা উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

2026-02-12T14:03:51+00:00
2026-02-12T14:03:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দীঘিনালায় ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম 
দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনের দীঘিনালা উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই নারী-পুরুষ ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ভোটাররা জানান, তারা নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোটারদের মধ্যে ক্লান্তি বা বিরক্তি দেখা যায়নি; বরং তাদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস।

উপজেলার উত্তর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুর রাজ্জাক বলেন, ভোটার হয়েছি ১১ বছর হলো, কিন্তু আগে ভোট দিতে পারিনি। এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

অন্যদিকে উদাল বাগান উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা সুমিতা চাকমা বলেন, যে আমাদের ছেলেমেয়েদের চাকরির সুযোগ দেবে এবং দেশে শান্তিতে থাকতে সাহায্য করবে, তাকেই ভোট দিচ্ছি।

নির্বাচন সুষ্ঠু করতে পুরো উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জাতীয়  সংসদ  নির্বাচন  খাগড়াছড়ি  নিরাপত্তা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: