ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ায় প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা ফরিদুল আলম উত্তর সাতকানিয়া

2026-02-12T14:14:48+00:00
2026-02-12T14:14:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ায় প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম 
চন্দনাইশে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের চন্দনাইশে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা ফরিদুল আলম উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

অভিযোগ ওঠার পর কেন্দ্রটিতে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকে। পরে সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ফরিদুল আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

তার স্থলে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে চন্দনাইশ উপজেলার ১০৪টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর দুইটা পর্যন্ত অন্য কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চন্দনাইশ  স্বাক্ষর  অভিযোগ  প্রিজাইডিং 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: