কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে ২ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক স্বাগত সৌম্য এ সাজা দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। আটককৃত ওই যুবক উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয়।
এরপর খবর পেয়ে বিচারিক আদালতের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে জাল ভোট দেওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
/ইউএমএইচ