চাঁদপুরে অন্যরকম ভোট উৎসবে মেতেছে ভোটাররা

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ১৭ বছর পর ভিন্নমাত্রার এক গণতান্ত্রিক উৎসবে মেতেছে চাঁদপুরবাসী। সকাল থেকেই জেলার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে

2026-02-12T15:15:42+00:00
2026-02-12T15:15:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরে অন্যরকম ভোট উৎসবে মেতেছে ভোটাররা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম 
চাঁদপুরে ভোট উৎসবে মেতেছে ভোটাররা। ছবি : সময়ের আলো
দীর্ঘ ১৭ বছর পর ভিন্নমাত্রার এক গণতান্ত্রিক উৎসবে মেতেছে চাঁদপুরবাসী। সকাল থেকেই জেলার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

সকাল (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

ভোরের আলো ফুটতেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বয়স্ক ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হয়ে ওঠে।

চাঁদপুর শহরের একটি কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিণী সালমা বেগম বলেন, দীর্ঘদিন পর এমন পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। কোনো ভয়ভীতি নেই, শান্তিতে ভোট দিতে পারছি।

তরুণ ভোটার মাহবুব হোসেন বলেন, প্রথমবার ভোট দিলাম। সকাল থেকেই উৎসবের আমেজ। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।

সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও নিরাপদ পরিবেশে ভোটদান চাঁদপুরবাসীর মাঝে নতুন আশাবাদের সঞ্চার করেছে।

এদিকে বিভিন্ন কেন্দ্রে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। 

চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ভোটারদের ব্যাপক সাড়া দেখে তারা আশাবাদী এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে বলে তিনি বিশ্বাস করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ৭০৬টি ভোটকেন্দ্রে প্রায় সাড়ে ১২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৩১ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ১৮ হাজার ৫৪ জন এবং নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৩২৫ জন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চাঁদপুর  সংসদ  নির্বাচন  গণভোট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: