ভোটকেন্দ্র থেকে ফিরেই মারা গেছেন অভিনেতা তিনু করিম

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অভিনেতা তিনু করিম মারা (৪৬) গেছেন। বরিশালে গ্রামের বাড়িতে বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না

2026-02-12T16:06:42+00:00
2026-02-12T16:06:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ভোটকেন্দ্র থেকে ফিরেই মারা গেছেন অভিনেতা তিনু করিম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম 
অভিনেতা তিনু করিম মারা গেছেন। সংগৃহীত ছবি
অভিনেতা তিনু করিম মারা (৪৬) গেছেন। বরিশালে গ্রামের বাড়িতে বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা তিনু রকিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয় তাকে। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

তিনু করিম পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি গেল। ওর গলার দীর্ঘদিন নল দেওয়া ছিল এজন্য কথা বলতে একটু সমস্যা হতো। এছাড়া সে সুস্থ ছিল বলে জানান রাশেদ মামুন অপু।  

আজকে সকালে সে ভোট দিয়ে এসেছে। এর পর সে অসুস্থ হয়ে পড়ে। তার স্ত্রী জানাল সে ভোট দিয়ে এসে অসুস্থ অনুভব করে, এরপর সকাল ৯টা ৫ মিনিটে মারা গেছে।

দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তার টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।


/ইউএমএইচ

Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: