নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে ১১০ বছরের সূর্যবানু

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

ভোটের দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নজর কাড়েন এক শতবর্ষী নারী সূর্যবানু। নাতি সুলাইমানের কোলে চড়েকেন্দ্রে ঢোকেন ১১০ বছর বয়সী সূর্যবানু।

2026-02-12T16:16:01+00:00
2026-02-12T16:24:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে ১১০ বছরের সূর্যবানু
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৪:২৪ পিএম
নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে আসেন সূর্যবানু। ছবি : সংগৃহীত
ভোটের দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নজর কাড়েন এক শতবর্ষী নারী সূর্যবানু।   নাতি সুলাইমানের কোলে চড়ে কেন্দ্রে ঢোকেন ১১০ বছর বয়সী সূর্যবানু। মুখে ছিল বয়সের ছাপ, কিন্তু চোখেমুখে ছিল অন্যরকম উজ্জ্বলতা।
 

সূর্যবানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। 

ছেলের নির্বাচনে অংশ নেওয়া তার জন্য শুধু রাজনৈতিক ঘটনা নয়, যেন জীবনের এক বিশেষ অধ্যায়। তাই বয়স ও শারীরিক দুর্বলতাকে তোয়াক্কা না করে সকাল ৮টার আগেই তিনি কেন্দ্রে হাজির হন।


কেন্দ্রে প্রবেশের সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন। নাতির কোল থেকে নেমে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি ছেলের জন্য দোয়া করেন।

নিজের ছেলেকে ভোট দিয়ে বয়সের ভারে জড়িয়ে যাওয়া কণ্ঠে সূর্য বানু বলেন,  আল্লাহ যেন আমার ছেলেকে ভালো রাখে। দেশের মানুষের জন্য কাজ করতে পারে। 

প্রার্থীর মা সূর্যবানুর  উপস্থিতি কেন্দ্রে অন্যরকম আবহ তৈরি করে। অনেকেই এগিয়ে এসে সালাম জানান, খোঁজখবর নেন। তরুণ ভোটাররা তাকিয়ে থাকেন শতবর্ষী এই ভোটারের দিকে।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   ভোটকেন্দ্র  সূর্যবানু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: