ভোট কেন্দ্রে এসে ভাই হত্যার বিচার চাইলেন ওসমান হাদির বোন

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ভোট দিতে এসে ইনকিলাব মঞ্চেরআহ্বায়কশহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি তার ভাইয়ের হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)

2026-02-12T16:17:26+00:00
2026-02-12T16:18:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট কেন্দ্রে এসে ভাই হত্যার বিচার চাইলেন ওসমান হাদির বোন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৪:১৮ পিএম
শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। ছবি : সময়ের আলো
ভোট দিতে এসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি তার ভাইয়ের হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি। তার হাতে ভাইয়ের হত্যার বিচারের দাবিতে লেখা একটি প্ল্যাকার্ড ছিল, যা ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের নজর কাড়ে।

মাসুমা হাদি বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার আজও হয়নি। আমরা ন্যায়বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 

তিনি আরও বলেন, ১৭০০ শহীদ এবং তিন হাজারের বেশি মানুষ রক্তঝরার বিনিময়ে আজকের নির্বাচন সম্ভব হয়েছে। জুলাইয়ের পর আমার ভাইকে হত্যা করা হয়েছে। যে সরকারই আসুক, হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দেওয়াও নাগরিক দায়িত্ব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও সাংবিধানিক অধিকার।

মাসুমা হাদির এই প্রতিবাদে ভোটকেন্দ্রে কিছু সময় কৌতূহল ও আলোচনা সৃষ্টি হলেও সার্বিক পরিবেশ শান্ত ছিল। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   শহীদ  শরিফ  ওসমান  হাদি  ইনকিলাব  মঞ্চ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: