ওমানকে উড়িয়ে সুপার এইটের পথে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

খেলা

খুব একটা ফর্মে না থাকলেও বিশ্বকাপে দারুণ ছন্দে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের পর ওমানের বিপক্ষেও সহজ জয় পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। টানা জয়ে

2026-02-12T16:30:27+00:00
2026-02-12T16:30:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ওমানকে উড়িয়ে সুপার এইটের পথে শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম 
সংগৃহীত ছবি
খুব একটা ফর্মে না থাকলেও বিশ্বকাপে দারুণ ছন্দে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের পর ওমানের বিপক্ষেও সহজ জয় পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। টানা জয়ে ৪ পয়েন্ট ও বড় রানরেট নিয়ে সুপার এইটে ওঠার পথ অনেকটাই পরিষ্কার করল শ্রীলঙ্কা।

অন্যদিকে টানা দ্বিতীয় হারে বিদায় অনেকটাই নিশ্চিত র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা ওমানের। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে গ্রুপ বির ম্যাচে ওমানকে ১০৫ রানের ব্যবধানে উড়িয়ে দেয় লঙ্কানরা।

এদিন টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় ওমান। কুশল মেন্ডিস, পবন রত্নায়েকে এবং অধিনায়ক দুশান শানাকার অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রানের বিশাল সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে ওমান।


পাওয়ার প্লের মধ্যে কামিল মিশারা (৮) আর পাতুম নিশাঙ্কাকে (১৩) ফিরিয়ে ভালোই চাপে ফেলেছিল ওমান। কিন্তু কুশল আর পবনের জুটিই লঙ্কানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৫০ বলে ৯৪ রানের জুটি গড়েন এই দুজন।

পবনের বিদায়ে এই জুটি ভাঙে। মাত্র ২৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬০ রান করে রামানন্দির বলে বোল্ড হন তিনি।

পাঁচে নেমে ঝড় তুলেছিলেন অধিনায়ক শানাকা। ১৯ বলে অর্ধশতক হাঁকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দ্রুততম অর্ধশতকের রেকর্ডে রোহিত শর্মার পাশে বসেছেন শানাকা। ২০ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫০ রানে রামানন্দির বলে আউট হন তিনি।

অ্যাঙ্কর রোল প্লে করে অর্ধশতক তুলে নিয়েছেন কুশল। শানাকার পর একই ওভারে রানআউট হয়ে বিদায় নেন এই উইকেটকিপার। তার আগে ৪৫ বলে ৭ চারে ৬১ রান করেন।

শেষদিকে ক্যামিও খেলেন কামিন্দু মেন্ডিস। ৭ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ বলে ৬ রান করে তাকে সঙ্গ দেন দুনিথ ভাল্লালাগে।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   ওমান  সুপার এইট  শ্রীলঙ্কা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: