ভোটকেন্দ্রে বৃদ্ধা মাকে নিয়ে গেলেন জুবাইদা রহমান

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার বৃদ্ধা মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে ভোটকেন্দ্রে নিয়ে যান।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সৈয়দা

2026-02-12T16:32:26+00:00
2026-02-12T16:32:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ভোটকেন্দ্রে বৃদ্ধা মাকে নিয়ে গেলেন জুবাইদা রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম 
জুবাইদা রহমান তার বৃদ্ধা মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে ভোটকেন্দ্রে নিয়ে যান। সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার বৃদ্ধা মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে ভোটকেন্দ্রে নিয়ে যান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সৈয়দা ইকবাল মান্দ বানু ঢাকা–১০ আসনের সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এর আগে তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন জুবাইদা। এরপর তিনি বৃদ্ধা মাকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ধানমন্ডিতে মায়ের বাসায় যান। সেখান থেকে সিটি কলেজের উদ্দেশে রওনা হন তিনি।

কেন্দ্রে পৌঁছানোর পর জুবাইদা রহমানের মাকে গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে করে ভোটকক্ষে নিয়ে যাওয়া হয়। জুবাইদা তখন সিটি কলেজের নিচতলায় গাড়িতে বসে অপেক্ষা করেন। 

এ সময় নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দূরত্ব বজায় রেখে ভোটারদের অনেকেই তার সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত ভোটারদের অনেকে তার সঙ্গে ছবিও তোলেন। পরে বেলা ২টা ১০ মিনিটের দিকে ভোট দিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানু নিচে নামলে মাকে গাড়িতে তুলে দেন জুবাইদা। এরপর আলাদা একটি গাড়িতে করে তিনি সিটি কলেজ কেন্দ্র থেকে চলে যান।

 
জুবাইদা রহমান সিটি কলেজ কেন্দ্রে অবস্থানকালে সেখানে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমসহ দলীয় নেতাকর্মীদের কয়েকজন উপস্থিত ছিলেন।
  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
 
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



/ইউএমএইচ
 


  বিষয়:   নির্বাচন  বিএনপি  ভোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: