জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক লাঞ্ছিত

ঝালকাঠিন প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরের আদাখোলা স্কুল ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হকও

2026-02-12T16:33:23+00:00
2026-02-12T16:33:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক লাঞ্ছিত
ঝালকাঠিন প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম 
জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরের আদাখোলা স্কুল ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হকও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। 

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে।

আহতদের অভিযোগ, কেন্দ্রে ভোট কাটা হচ্ছে এমন অভিযোগের খবর পেয়ে ড. ফয়জুল হক কয়েকজন সমর্থককে নিয়ে কেন্দ্রে যান। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। প্রার্থীকে রক্ষা করতে গেলে তার পিএস খায়রুলসহ কয়েকজন কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, তাকে হত্যার চেষ্টা করা হয়। দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে দেয়া হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভোটগ্রহণ চলাকালীন একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঝালকাঠি  ভোট  কেন্দ্র  দাঁড়িপাল্লা  প্রতীক  হামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: