ভোট দি‌য়ে এসে পে‌লেন ছে‌লে‌র নিথর দেহ

চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে মায়ের সঙ্গে ভোট দিতে এসে পুকুরে ডুবে হাসান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)

2026-02-12T16:44:25+00:00
2026-02-12T16:44:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট দি‌য়ে এসে পে‌লেন ছে‌লে‌র নিথর দেহ
চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম 
প‌রিবা‌রের আহাজা‌রি। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে মায়ের সঙ্গে ভোট দিতে এসে পুকুরে ডুবে হাসান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গোরস্থানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সে ও তার ভাই হুসাইন যমজ ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী তার দুই যমজ সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ভোট দিতে আসেন। সকালে বাড়িতে অবস্থানকালে হাসানকে ঘরে রেখে তার মা ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে ফিরে এসে মা হাসানকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে হাসানের নিথর দেহ ভাসতে দেখা যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হারদি) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ বানী ইসরাঈল ঘটনার সত্যতা স্বীকার ক‌রেছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চুয়াডাঙ্গা  মা  পুকুর  শিশু  মর্মান্তিক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: