জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ঝালকাঠির দুইটি আসনে বিএনপির, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনের এজেন্ট দেখা গেলোও অন্য কোনো প্রার্থীর কোনো এজেন্টের উপস্থিত দেখা যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কয়েকটি কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, অনেক কেন্দ্রেই প্রার্থী এজেন্টরা আসেননি।
কিছু ভোটার জানান, এজেন্ট থাকলে ভোট প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মনিটরিং করা সহজ হতো। কিন্তু কেন্দ্রগুলোতে অনেক প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ভোটের সময় প্রার্থীর এজেন্ট থাকাটা বাধ্যতামূলক নয়, তবে উপস্থিত থাকলে ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ে।
সময়ের আলো/জোআই