ব্যালটের ছবি তোলায় ভোটারকে জরিমানা, ৭ দিনের কারাদণ্ড

‎‎ঝালকাঠি ‎প্রতিনিধি

সারাদেশ

‎জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের একটি ভোটকেন্দ্রে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার দায়ে এক ভোটারকে পাঁচ হাজার

2026-02-12T16:53:41+00:00
2026-02-12T16:53:41+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্যালটের ছবি তোলায় ভোটারকে জরিমানা, ৭ দিনের কারাদণ্ড
‎‎ঝালকাঠি ‎প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম 
ব্যালটের ছবি তোলায় ভোটারকে জরিমানা, ৭ দিনের কারাদণ্ড
‎জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের একটি ভোটকেন্দ্রে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার দায়ে এক ভোটারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত বিপ্লব দাস (৫৩) পৌরসভার কালীবাড়ি এলাকার মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে ব্যালটে সিল দেওয়ার পর মোবাইল ফোনে ছবি তুলতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে অর্থদণ্ড দেন।
‎
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, গোপন কক্ষে ব্যালটের ছবি তোলা নির্বাচনি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। 

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   সংসদ  নির্বাচন  ঝালকাঠি  ভোটকেন্দ্র  গোপন  কক্ষ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: