জাল ভোটে আটক নারীর ২ বছরের সশ্রম কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের চেষ্টা করার সময় এক নারীকে হাতেনাতে আটক

2026-02-12T17:13:25+00:00
2026-02-12T17:13:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জাল ভোটে আটক নারীর ২ বছরের সশ্রম কারাদণ্ড
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম 
আটক নারী ছাবিলা বেগম। ছবি : সময়ে আলো
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের চেষ্টা করার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাটি ভোট গ্রহণ চলাকালীন সময় ঘটে।

আটক নারী ছাবিলা বেগম, পিতা শুকুর আলী হাওলাদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই নারী ভোটকেন্দ্রে প্রবেশ করে অন্যের নামে ভোট দেওয়ার চেষ্টা করলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সন্দেহজনক মনে করে যাচাই-বাছাই করেন। পরে তার জাল ভোট প্রদানের চেষ্টা প্রমাণিত হলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।


পরবর্তীতে আটক নারীকে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় আরপিও’র ৭৪(৫) ধারা অনুযায়ী অভিযুক্ত ছাবিলা বেগমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। এমন ঘটনায় ভোটারদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   জাল ভোট  নারী  সশ্রম কারাদণ্ড  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: