দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনি আসনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা

2026-02-12T17:27:51+00:00
2026-02-12T17:27:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম 
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনি আসনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে ভোটগ্রহণের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত যৌথ বাহিনী লাঠিচার্জ করলে কেন্দ্র এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এর আগে সকালে (১২ ফেব্রুয়ারি) একই আসনের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া জেলার অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। সার্বিকভাবে সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল।

সময়ের আলো/আরবিএন 
                                                                           

  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  বিচ্ছিন্ন  ঘটনা  অপ্রীতিকর  ভোটগ্রহণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: