উচ্ছ্বাস আর নতুন বাংলাদেশের স্বপ্নে তারকাদের ভোট প্রদান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে

2026-02-12T17:42:12+00:00
2026-02-12T17:57:04+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
উচ্ছ্বাস আর নতুন বাংলাদেশের স্বপ্নে তারকাদের ভোট প্রদান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৫:৫৭ পিএম
ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে অভিনয়শিল্পী, নির্মাতা ও সংগীতশিল্পীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তারা তুলে ধরেছেন নাগরিক দায়িত্ব পালনের আনন্দ।

Advertisement
প্রবীণ অভিনেতা ও নির্দেশক আবুল হায়াত ভোট দিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জেনুইন একটা ভোট হলে অনেক কিছুই ঠিক হবে।’ সদ্য আমেরিকা থেকে ফিরে ভোট দিয়েছেন নাটকের জনপ্রিয় তারকা অপূর্ব। অভিনেত্রী সাফা কবির ও মাসুমা রহমান নাবিলা পরিবারসহ ভোট দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা জানিয়েছেন।

অন্যদিকে, নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসব থেকে ফিরেই চট্টগ্রামে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন শক্তিমান অভিনেতা নাসির উদ্দিন খান।

ঢাকার বাইরে গিয়েও ভোট দিয়েছেন অনেকে। ইমতিয়াজ বর্ষণ ফটিকছড়িতে এবং মনোজ প্রামাণিক নিজ এলাকা রাধানগরে ভোট দিয়ে ভক্তদের উৎসাহিত করেছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্যামল মাওলা ও কেয়া পায়েলের মতো তরুণ তারকারাও। তবে কাজের চাপে দেশের বাইরে থাকায় তাসনিয়া ফারিণ ও শাকিব খানের মতো কয়েকজন তারকা এবার ভোট দিতে পারেননি।

শিল্পীদের সবার কন্ঠেই ছিল নতুন বাংলাদেশের স্বপ্ন। তারা একটি গণতান্ত্রিক এবং শিল্প-সংস্কৃতিবান্ধব নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে নিজেদের সোচ্চার অবস্থানের কথা জানান।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচন  তারকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: