৩৩ কেন্দ্রে পুনঃভোট ও ফল স্থগিতের দাবি জামায়াতের

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সংসদ নির্বাচনে কৌশলগত হামলার শিকার হওয়ার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, প্রতিপক্ষের সমর্থকেরা তাদের পোলিং

2026-02-12T17:54:09+00:00
2026-02-12T17:54:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
৩৩ কেন্দ্রে পুনঃভোট ও ফল স্থগিতের দাবি জামায়াতের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংবাদ সম্মেলন করছেন জামায়াতে ইসলামী। ছবি : সময়ের আলো
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সংসদ নির্বাচনে কৌশলগত হামলার শিকার হওয়ার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, প্রতিপক্ষের সমর্থকেরা তাদের পোলিং এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়। নারী এজেন্টদেরও একটি কক্ষে আটকে রাখা হয়, পরে স্থানীয় প্রশাসন গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় গোপালপুর উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক ইদ্রিস আলীকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়।

জামায়াতের দাবি, উপজেলার ৩৩টি কেন্দ্রে জোরপূর্বক ভোট গ্রহণ করা হয়েছে। তাই এসব কেন্দ্রে পুনঃভোট এবং ফলাফল স্থগিতের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন টাঙ্গাইল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শাহ আলম, অ্যাডভোকেট সাফিউল আলম ও সাবেক ছাত্রশিবির নেতা শফিকুল ইসলামসহ অন্যরা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   টাঙ্গাইল  সংসদ  নির্বাচন  শিকার  জামায়াত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: