জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে গাজীপুরেও একযোগে সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর থেকে গাজীপুরের মহাসড়ক সহ বিভিন্ন অলি গলিতে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা।
নির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলে ভেসে থাকা ঢাকাতে কোনো মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক প্রাইভেট কিংবা কার মোটরসাইকেল চলাচল লক্ষ্য করা যায়নি। কিন্তু তিন চাকার ইঞ্জিন চালিত অটোরিকশা গুলো ছিল চোখে পড়ার মতো।
সরেজমিনে দেখা যায়, অল্প দূরত্বের যাত্রী রয়েছে মহাসড়কগুলোতে। সকাল থেকেই স্থানীয় ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের যাতায়াতের জন্য অটোরিকশা ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা বাড়ি থেকে বের হয়ে অটোতে করে ভোট কেন্দ্রে যাচ্ছেন।
আবার ভোট দেওয়া শেষে অটোরিকশা করেই ফিরছেন বাড়িতে। মহাসড়কগুলোতে যাত্রীবাহী কোনো পরিবহন না থাকায় বাস স্টপেজ গুলোতে অটো রিস্কার জটলা। অল্পকিছু যাত্রী মহাসড়কে চলাচল করছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কোনো সাধারণ মানুষই মহাসড়কে উঠছেন না।
ভোটবাজার এলাকায় কথা হয় একজন গার্মেন্টস শ্রমিক সাইদুল মিয়ার সঙ্গে। তিনি জানান, তিনি গাজীপুর ২ আসনের ভোটার। সকাল ৮টায় ভোট প্রদান শেষে আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন। মহাসড়কে যাত্রীবাহী যান চলাচল না থাকায় একমাত্র ভরসা অটোরিকশা।
অটোচালক করিম মিয়া জানান, তিনি মহানগরীর গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থাকেন। চারদিন ছুটি থাকলেও গ্রামের বাড়ি যেতে পারেননি। একটু বাড়তি আয়ের আশায় ভোর থেকে ভাড়া অটো রিকশা নিয়ে মহাসড়কে নেমেছেন। সড়কের যাত্রী কম থাকায় তেমন আয় হচ্ছে না। এছাড়া মহাসড়কে চাহিদার তুলনায় অটোরিকশা অনেক বেশি।
সময়ের আলো/কেএইচও