ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা : কাপাসিয়ায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ছাত্রদলের দুই নেতা ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে দুই বছর করে সশ্রম

2026-02-12T18:07:49+00:00
2026-02-12T18:08:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা : কাপাসিয়ায় চারজনের ২ বছর করে কারাদণ্ড
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৬:০৮ পিএম
কাপাসিয়ায় চারজনের ২ বছর করে কারাদণ্ড। ছবি : সময়ের আলো
গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ছাত্রদলের দুই নেতা ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কাপাসিয়ার ভাওয়াল চাঁদপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় ঘোষণা করেন গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরের পর কাপাসিয়ার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটগ্রহণে বিঘ্ন ঘটান এবং ভোটারদের স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগে বাধা দেন। এ ঘটনায় দায়ের করা মামলার পর বিচারিক কার্যক্রম শেষে আদালত দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইলিয়াস সরকার (৩০), মো. তারেক (২৬), মেজবাউল ইসলাম (৩৫) ও ইফতেখারুল আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটার স্লিপ প্যান্ডেলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গাজীপুর  ভোটকেন্দ্র  বিশৃঙ্খলা  ছাত্রদল  শিবির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: