ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না পকেটে নিয়ে পালানোর সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক

2026-02-12T18:21:51+00:00
2026-02-12T18:21:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম 
ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুরে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না পকেটে নিয়ে পালানোর সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের বিধান করা হয়েছে। 


মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইউএনও বলেন, ‘শাহিন ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে পালানোর চেষ্টা করছিলেন। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে যুবক তার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ব্যালট পেপার  যুবক আটক  কারাদণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: