বরিশালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষে এখন চলছে ভোট গণনা।
বিকেল সাড়ে ৪টায় ভোট প্রদান কার্যক্রম শেষ হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করার পাশাপাশি ভোট গণনা শুরু করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বরিশালের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সংসদীয় ৬টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে।
কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনার কাজ চলছে।
বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী ও মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ১৯ হাজার ৯৩ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ৩৬ হাজার ৪৬৭ জন।
বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৮৩৩টি।
সময়ের আলো/আরবিএন