ঝালকাঠিতে কাস্টিং ভোট ৫৭.৯০ শতাংশ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি জেলায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলায় মোট ভোট কাস্ট

2026-02-12T18:52:31+00:00
2026-02-12T18:52:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে কাস্টিং ভোট ৫৭.৯০ শতাংশ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১১৮)
ঝালকাঠিতে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। ছবি : সময়ের আলো
ঝালকাঠি জেলায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলায় মোট ভোট কাস্ট হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট গণনার কাজ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গণনা চলছে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

ঝালকাঠি ২টি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।
 
ঝালকাঠি-১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০ টি। যার মধ্যে রাজাপুরে ৫০ টি ও কাঁঠালিয়াতে ৪০ টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪ শত ৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৬ হাজার ৪ শত ২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।

ঝালকাঠি-২ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৭ টি। যার মধ্যে সদরে ৭৭ টি ও নলছিটিতে ৭০ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩ শত ৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪ শত ৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯ শত ৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঝালকাঠি  জেলা  সংসদ  নির্বাচন  ভোটগ্রহণ  গণনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: