বান্দরবানে এগিয়ে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সারা দেশে এখন চলছে ভোট গণনা। বান্দরবানে এগিয়ে রয়েছে বিএনপি।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল

2026-02-12T20:14:08+00:00
2026-02-12T20:14:08+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বান্দরবানে এগিয়ে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম 
বিএনপির প্রার্থী সাচিং প্রু। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সারা দেশে এখন চলছে ভোট গণনা। বান্দরবানে এগিয়ে রয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। 


বান্দরবান জেলার মোট ১৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপির প্রার্থী সাচিং প্রু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর প্রাপ্ত ভোট ৫০৯০। এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজা উদ্দীনের প্রাপ্ত ভোট ৯৭২। ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদের প্রাপ্ত ভোট ১৫০। জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো.ওয়ালী উল্লাহর প্রাপ্ত ভোট ৭৫। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   নির্বাচন  বান্দরবান  এগিয়ে বিএনপি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: