হবিগঞ্জেও ধানের শীষ এগিয়ে

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হবিগঞ্জের চারটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা এগিয়ে আছেন। কেন্দ্র ভিত্তিক বিভিন্ন

2026-02-12T20:53:01+00:00
2026-02-12T20:53:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জেও ধানের শীষ এগিয়ে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হবিগঞ্জের চারটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা এগিয়ে আছেন। কেন্দ্র ভিত্তিক বিভিন্ন সূত্রের ফলাফলে এমন চিত্র দেখা যাচ্ছে।

সর্বশেষ ৫৫টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া ৩২,৩৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম ১৮,৫৪৩ ভোট পেয়েছেন। 

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১৩টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আবুল মনসুর সাখাওয়াত হাসান ১১,৯৯৮ ভোট ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত পেয়েছেন ৪,৮০২ ভোট।

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে ৩১টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী জিকে গউছ পেয়েছেন ৩১,০৯৩ ভোট ও দাড়িপাল্লার প্রার্থী কাজী মহসিন পেয়েছেন ৮,৬৮৪ ভোট।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ৭৯টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় ধানের শীষের প্রার্থী এসএম ফয়সল ৮০,৪০৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৩১,৪৯৪ ভোট।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   সংসদ  নির্বাচন  গণভোট  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: