ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা জুনায়েদ হাবিবের চেয়ে ৮২০

2026-02-12T20:54:01+00:00
2026-02-12T20:54:01+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এগিয়ে রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম 
রুমিন ফারহানা। সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা জুনায়েদ হাবিবের চেয়ে ৮২০ ভোট বেশি পেয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে এই তথ্য জানা যায়। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে ছয় হাজার ৬৭৭ ভোট পেয়েছেন। অন্যদিকে, এই আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৪৯৭ ভোট।

পুরো নির্বাচনি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে।


প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই এই কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। এখন উপজেলার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো আসনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।

সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  রুমিন ফারহানা  ভোট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: