জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে ৫৩ দশমিক ৩ ভাগ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশের ন্যায় সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীন ভাবে জেলার ৪২৮টি ভোট কেন্দ্রে মোট ১৩ লাখ ৩০ হাজার ৯২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭ লাখ ৫ হাজার ৭৮৭ জন। যা মোট ভোটারের প্রায় ৫৩ দশমিক ০৩ ভাগ।
ফেনী-১ আসনে মোট ৫৬ দশমিক ৪১, ফেনী-২ আসনে ৪৯ দশমিক ২ ও ফেনী-৩ আসনে ৫৪ দশমিক ৪৭ শতাংশ ভোট প্রদত্ত হয়েছে। এ পর্যন্ত ফেনীর ৩টি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা কেন্দ্রভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছে।
ভোটগ্রহণ শেষে রাত পৌনে ৮টায় পর্যন্ত ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
সময়ের আলো/কেএইচও