সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় একটি ভোটকেন্দ্রে ঢুকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।ময়মনসিংহ-১১ আসনের লোহা বই সরকারি প্রাথমিক

2026-02-12T21:24:38+00:00
2026-02-12T21:25:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৯:২৫ পিএম
ভোটকেন্দ্রের ভেতরে সিল মারা দৃশ্য। সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় একটি ভোটকেন্দ্রে ঢুকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

ময়মনসিংহ-১১ আসনের লোহা বই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোটকক্ষে সিল মারার এই সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। দুপুরে এ ঘটনায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয় কেন্দ্রটিতে।

ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিল মারার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার আবু হানিফকে দায়িত্ব দেওয়া হয়েছে।


কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে কোনো প্রার্থীর লোকজন এটি করেছে। সে ব্যাপারে তথ্য আরও যাচাই বাছাই করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় একজন প্রিসাইডিং অফিসার ও দুইজন সহকারী প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবদুল্লাহ আল মামুন।

সময়ের আলো/এসকে/আআ


  বিষয়:   নির্বাচন  গণভোট  জালিয়াতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: