কুষ্টিয়া-৩ এ আমির হামজা এগিয়ে

সারাদেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায়

2026-02-12T21:32:48+00:00
2026-02-12T21:32:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া-৩ এ আমির হামজা এগিয়ে
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম 
মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ৪৫ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ৬৩,৪৮৮ ভোট পেয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ৪১,৯৯৮ ভোট।

এ আসনে মোট ১৪২টি কেন্দ্র রয়েছে এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   কুষ্টিয়া  জামায়াত  আমির  হামজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: