বগুড়া-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির শাহে আলম।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে

2026-02-12T21:51:03+00:00
2026-02-12T21:51:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়া-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম 
বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির শাহে আলম। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির শাহে আলম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। 

এখন পর্যন্ত বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। 


ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ শাহাদাজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৯২ হাজার ৪৩২। 

কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ স্ব স্ব কেন্দ্রের ভোট গণনা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  বগুড়া-২  আসন  বিজয়ী  বিএনপি  শাহে আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: