সুনামগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির নাছির উদ্দীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনির পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী

2026-02-12T22:13:07+00:00
2026-02-12T22:13:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুনামগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির নাছির উদ্দীন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম 
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী। সংগৃহীত ছবি
সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনির পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টায় নিজের ফেসবুকে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। 


ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’ 

উল্লেখ্য, দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন। এ আসনের ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯। 

অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  সুনামগঞ্জ-২  আসন  বিজয়ী  বিএনপি  নাছির উদ্দীন চৌধুরী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: