ভিপি নুরকে ‘বিজয়ী’ মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিনন্দন

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী নুরুল হক নুরকে বিজয়ী ঘোষণা করে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) হাসান মামুন।বৃহস্পতিবার

2026-02-12T22:18:03+00:00
2026-02-12T22:19:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ভিপি নুরকে ‘বিজয়ী’ মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিনন্দন
পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ১০:১৯ পিএম
নুরুল হক নুর। সংগৃহীত ছবি
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী নুরুল হক নুরকে বিজয়ী ঘোষণা করে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) হাসান মামুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই উল্লেখ করেন নুরের প্রতিদ্বন্দ্বী। হাসান মামুন লেখেন, অভিনন্দন ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।


এদিকে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে মাত্র ২ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে নুরুল হক নুরের ট্রাক পেয়েছে ১২৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীক পেয়েছে ১২৯৩ ভোট।

উল্লেখ্য, আসনটিতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪ টি। যদিও পুরো আসনের তথ্যের ভিত্তিতে নির্ভর করছে চূড়ান্ত ফলাফল।



  বিষয়:   নির্বাচন  গণভোট  বিএনপি  গণঅধিকার পরিষদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: