টাঙ্গাইল-৫ আসনে এগিয়ে টুকু

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৭৮টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক

2026-02-12T22:41:18+00:00
2026-02-12T22:41:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
টাঙ্গাইল-৫ আসনে এগিয়ে টুকু
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম 
সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত
টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৭৮টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮১ হাজার ৮৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৪ হাজার ৪৯৬ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল (হরিণ) পেয়েছেন ৩৮ হাজার ৫১৬ ভোট।

সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা ৭৮টি কেন্দ্রের ফলাফল নিশ্চিত করেছেন।

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: