কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী লুৎফুর রহমান কাজল। ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
কক্সবাজার-৩ আসনের মোট ১৮২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোটের হিসেবে লড়াই হয়েছে মূলত বিএনপি এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীর মধ্যে। ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, লুৎফুর রহমান কাজল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল আলম বাহাদুরের চেয়ে ২৮ হাজার ৪১৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
সময়ের আলো/কেএইচও