রাঙামাটিতে বিএনপির দীপেন দেওয়ান বেসরকারিভাবে বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন-২৯৯ (রাঙামাটি)-তে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২১৩টি কেন্দ্রের ফলাফলে তিনি

2026-02-12T22:48:49+00:00
2026-02-12T22:48:49+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাঙামাটিতে বিএনপির দীপেন দেওয়ান বেসরকারিভাবে বিজয়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম 
বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন-২৯৯ (রাঙামাটি)-তে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২১৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন এক লাখ ৯৯ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট। 


এ ছাড়া, ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক ২১ হাজার ৫১৩, জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) দুই হাজার ৮৭৩, মো. জসিম উদ্দিন (হাতপাখা) তিন হাজার ২৫৬, জুঁই চাকমা (কোদাল) এক হাজার ৩৮ এবং মো. আবুল বাশার (ট্রাক) ৪৬৮ ভোট পেয়েছেন। 

রাঙামাটি আসনে মোট ভোটার পাঁচ লাখ ৯ হাজার ২৬৭ জন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট দুই লাখ ২৬ হাজার ৪০৬ জন। অর্থাৎ, ৫৪ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই আসনে ৪৮ হাজার ৭০৭ ভোট বাতিল হয়েছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   রাঙামাটি  বিএনপি  দীপেন দেওয়ান  বিজয়ী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: