ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মুশফিকুর জয়ী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ১৭৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সব কেন্দ্রের ফলাফল একত্রিত করার

2026-02-12T22:51:29+00:00
2026-02-12T22:51:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মুশফিকুর জয়ী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম 
মুশফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ১৭৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সব কেন্দ্রের ফলাফল একত্রিত করার পর এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকে মুশফিকুর রহমান মোট ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। ফলে ৫১ হাজার ৩৩৬ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহমান।

ফল ঘোষণার পর কসবা ও আখাউড়ার বিভিন্ন স্থানে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা মিছিল, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন।

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: