কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক এগিয়ে থাকার তথ্য পাওয়া গেছে।উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট

2026-02-12T23:14:08+00:00
2026-02-12T23:14:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বিজয়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪ পিএম   (ভিজিট : ১৯২)
বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক এগিয়ে থাকার তথ্য পাওয়া গেছে। 

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৩৪ ভোট। 


এ হিসেবে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে তিন হাজারেরও বেশি। ফলে, প্রাথমিকভাবে ধানের শীষ প্রতীক সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে, চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। কারণ, এখনো প্রায় ৩ হাজার ৮০০টি পোস্টাল ভোটের গণনা বাকি রয়েছে। 

এগুলোর ফল যুক্ত হওয়ার পরই আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   কক্সবাজার-৪  আসন  বিএনপি  শাহজাহান চৌধুরী  বিজয়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: