রংপুর-৪ আসনে (পীরগাছা-কাউনিয়া) বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৮ হাজার ৩৩১ ভোট। তবে পোস্টাল ব্যালটের তথ্য পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও