বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া বেসরকারিভাবে বিজয়ী

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ি-২৯৮ নং আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে এক লাখ

2026-02-12T23:41:49+00:00
2026-02-12T23:41:49+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়ি ২৯৮ নং আসন
বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া বেসরকারিভাবে বিজয়ী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ পিএম 
বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ি-২৯৮ নং আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৮ হাজার ২১২ ভোট পেয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে ৫৮ হাজার ৩৬ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় খাগড়াছড়ি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। 


এর আগে, এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৪ হাজার ১১৪ জন।

এই আসনে সংসদ সদস্য পদে ভোটের ফল ঘোষণা করা হলেও গণভোটে ‘হ্যাঁ’, ‘না’ ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। খাগড়াছড়ি এই আসনে মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এফআর


  বিষয়:   নির্বাচন  খাগড়াছড়ি ২৯৮ নং আসন  বিএনপি  প্রার্থী  ওয়াদুদ ভুঁইয়া  বেসরকারিভাবে বিজয়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: