প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৩ এএম
সাচিং প্রু জেরী। সংগৃহীত বান্দরবান আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৭৮ হাজার ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সূজাউদ্দীন পেয়েছেন ১৩ হাজার ৭০২ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।
সময়ের আলো/আআ