ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন। এতে আবু আশফাক ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ১৪৫টি।
এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৯৯ হাজার ৫২৩টি। তবে, বাতিল হয়েছে ৫ হাজার ৬৯৯টি। প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম এক লাখ ৮ হাজার ৯১০ জন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন মোল্লার এক হাজার ৩৪৫ টি, বাংলাদেশ লেবার পার্টির শেখ মোহাম্মদ আলী ২৭২ টি, ইসলামী আন্দোলন প্রার্থী নূরুল ইসলাম ৬ হাজার ৫৩৮ ও স্বতন্ত্র অন্তরা সেলিম হুদা ৪ হাজার ৮২৪টি ভোট পেয়েছেন।
সময়েরে আলো/এনএ