বিএনপির বিজয়ী প্রার্থীর ফলাফল স্থগিত

সীতাকুণ্ড সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর ফলাফল প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে

2026-02-13T00:47:26+00:00
2026-02-13T01:02:41+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিএনপির বিজয়ী প্রার্থীর ফলাফল স্থগিত
সীতাকুণ্ড সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ১:০২ এএম
আসলাম চৌধুরী। সংগৃহীত ছবি
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর ফলাফল প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আপিল বিভাগে দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার (আসলাম চৌধুরী) নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। মাননীয় আপিল বিভাগের সিপিএলএ নং ৪৪১/২০২৬-এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুসরণে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ভূত মামলার প্রেক্ষিতে নির্বাচনি এলাকা ২৮১ চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে বাধাগ্রস্ত নন। তবে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন থাকায় তার নির্বাচনি ফলাফল প্রকাশে আইনগত সীমাবদ্ধতা রয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিএনপি  নির্বাচন  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: