সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে প্রথম নারী এমপি হিসেবে বিজয়ী হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি

2026-02-13T01:19:03+00:00
2026-02-13T01:21:41+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা বিজয়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ১:২১ এএম  (ভিজিট : ২৩৪)
সিলেট বিভাগে প্রথম নারী এমপি হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে প্রথম নারী এমপি হিসেবে বিজয়ী হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিলেট-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। 

লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে এবার মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন। 

তার মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯২ হাজার ৭৭৫ জন। এই উপজেলায় ভোট কাস্টিং হয়েছে মোট ৮৯ হাজার ৩৪১টি। 


তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭ হাজার ৯শত ৭৭ ভোট, আর দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের মনোনীত মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯শত ৫৪ ভোট, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৫৪২, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট। অন্যদিকে, ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩শত ৮ জন।

এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে মোট ৭২ হাজার ৪শত ৯৬টি। ওসমানীনগরে ভোটের শতকরা ভোটের হার ছিল ৪২.৪৬%। তার মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭শত ২০, ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৯ হাজার ৪শত ৯২, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ৮শত ৬২, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ এবং গণফোরামের মুজিবুল হক ৫০৬টি ভোট পেয়েছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  সিলেট-২  আসন  তাহসিনা রুশদীর লুনা  বিজয়ী  প্রথম নারী এমপি  ইলিয়াসপত্নী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: