চট্টগ্রাম ১৪ : অল্প ভোটে হারলেন অলিপুত্র ফারুক

চন্দনাইশ সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৭৬ হাজার

2026-02-13T01:26:00+00:00
2026-02-13T01:30:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম ১৪ : অল্প ভোটে হারলেন অলিপুত্র ফারুক
চন্দনাইশ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৬ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ১:৩০ এএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত ও এলডিপি মনোনীত ছাতা প্রতীকের ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান রয়েছে ১ হাজার ২৬টি।

প্রসঙ্গত, ওমর ফারুক এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে। আসনটি থেকে অলি আহমেদ একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আর ভোটে অংশ না নেওয়ার ঘোষণা দেন। ছেলে ওমর ফারুককে এই আসনের প্রার্থী হিসেবে প্রচার করেন তিনি।

সময়ের আলো/আআ


  বিষয়:   চট্টগ্রাম  নির্বাচন  বিএনপি  এলডিপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: